মুদি দোকান ও সুপারশপের জন্য দ্রুত বিলিং ও ইনভেন্টরি সফটওয়্যার
মুদি ও সুপারশপের দ্রুত গতির বিক্রির কথা মাথায় রেখে হিসাব ম্যাক্স সফটওয়্যারে বারকোড রিডার ও ডিজিটাল ওজন স্কেলের সাথে সরাসরি সংযোগ দেওয়া হয়েছে। প্রতিদিনের হাজারো আইটেমের সঠিক ক্রয়-বিক্রয় লাভ এবং কাস্টমারের বাকির খাতা স্বয়ংক্রিয়ভাবে মোবাইল ও পিসিতে সিঙ্ক হয়ে থাকে।
মুদি ও সুপারশপ পরিচালনায় যা কিছু প্রয়োজন
কাস্টমারের দীর্ঘ লাইন কমানো ও পণ্যের মজুদ ঠিক রাখার জন্য আধুনিক সমাধান
প্রতি ৩ সেকেন্ডে বারকোড মেমো
প্যাকেটজাত পণ্যের বারকোড স্ক্যান করার সাথে সাথে নাম ও দাম স্ক্রিনে বসে যায়। নগদ, বিকাশ বা বাকি সিলেক্ট করে ৩ সেকেন্ডে মেমো প্রিন্ট করুন।
ডিজিটাল স্কেল ওজন ইন্টিগ্রেশন
চাল, ডাল, আলু, পেঁয়াজ বা মাছ-মাংসের ক্ষেত্রে স্কেল থেকে স্বয়ংক্রিয়ভাবে সঠিক ওজন রিড করে বিল হিসাব করে। আলাদা হিসাবের ভুল হওয়ার সুযোগ নেই।
মুদি দোকানের ডিজিটাল বাকি খাতা
এলাকার পরিচিত কাস্টমারদের নামে খাতা খুলুন। বাকি বিক্রি হলে কাস্টমারের ফোনে মেমো SMS চলে যায় এবং মাস শেষে ভদ্রভাবে তাগাদা দেওয়া যায়।
স্টক শেষ হওয়ার আগাম এলার্ট
কোনো চাল বা তেলের কার্টন শেষের দিকে চলে এলে সফটওয়্যার স্বয়ংক্রিয় 'লো-স্টক নোটিফিকেশন' দেয়, যাতে হঠাৎ পণ্য শেষ হয়ে কাস্টমার ফিরে না যায়।
মোবাইল থেকে দোকানের বিক্রি দেখা
দোকানে কর্মচারী বা ভাই বসলেও আপনি বাড়িতে বসে বা পাইকারি বাজারে থাকা অবস্থাতেই লাইভ দেখতে পারবেন আজকের বিক্রি ও ক্যাশ কত জমা হলো।
58mm ও 80mm থার্মাল প্রিন্ট
দোকানের নিজস্ব নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সহ প্রফেশনাল মেমো প্রিন্ট করুন। কাস্টমারের আস্থা বহুগুণ বেড়ে যায়।
মুদি দোকান সফটওয়্যার সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসা
খোলা চাল, ডাল বা আলুর মতো পণ্যের বিল কীভাবে কাটা যাবে?
হিসাব ম্যাক্সে ডিজিটাল ওজন স্কেল সরাসরি যুক্ত করা যায়। পণ্য স্কেলে রাখলেই ওজন সফটওয়্যারে চলে আসে এবং প্রতি কেজির দর অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মোট টাকার মেমো প্রিন্ট হয়।
মুদি দোকানের শত শত পণ্যের বারকোড স্ক্যানার দিয়ে কি দ্রুত বিল করা যায়?
হ্যাঁ, যেকোনো ইউএসবি বা ওয়্যারলেস বারকোড স্ক্যানার দিয়ে প্রতিটি পণ্যের বিল কাটতে মাত্র ২ থেকে ৩ সেকেন্ড সময় লাগে।
আজই আপনার মুদি দোকান ডিজিটাল করুন
কোনো বড় কম্পিউটার কেনার বাধ্যবাধকতা নেই। সাধারণ স্মার্টফোন বা ডেস্কটপ দিয়েই শুরু করুন।