হার্ডওয়্যার ও রড-সিমেন্ট ব্যবসার জন্য বহু-একক (Multi-Unit) হিসাব সফটওয়্যার
হার্ডওয়্যার ও নির্মাণ সামগ্রীর দোকানে সাধারণ সফটওয়্যার কাজ করে না কারণ এখানে রড বিক্রি হয় কেজিতে কিন্তু কেনা হয় টনে, টাইলস বিক্রি হয় স্কয়ারফিটে কিন্তু কেনা হয় বক্সে। হিসাব ম্যাক্সে মাল্টিপল ইউনিট কনভার্সন এবং কন্ট্রাক্টরদের বড় অঙ্কের বাকি ও রানিং লেজার নির্ভুলভাবে সংরক্ষণ করা যায়।
হার্ডওয়্যার ও নির্মাণ সামগ্রীর জটিল হিসাব সমাধান
সাধারণ দোকানের চেয়ে হার্ডওয়্যার ব্যবসার একক রূপান্তর ও বাকির ভলিউম সম্পূর্ণ আলাদা
মাল্টি-ইউনিট কনভার্সন ইঞ্জিন
টন থেকে কেজি, বান্ডিল থেকে পিস, কার্টন থেকে স্কয়ারফিট এবং বস্তা থেকে কেজির জটিল হিসাব স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়। স্টকে গড়মিলের কোনো সুযোগ থাকে না।
কন্ট্রাক্টর ডেলিভারি চালান ও বুকিং
বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে ধাপে ধাপে ট্রাক বা পিকআপে মালামাল পাঠিয়ে চালান প্রিন্ট করুন। কাজ শেষে সব চালান মিলিয়ে এক ক্লিকে ফাইনাল বিল তৈরি করুন।
পেইন্ট মিক্সিং ও শেড কোড ট্র্যাকিং
বার্জার বা এশিয়ান পেইন্টের বিভিন্ন কালার শেড কোড ও বেস রঙের হিসাব আলাদাভাবে ট্র্যাক করুন। কাস্টমার ২ মাস পরে একই শেড চাইলে এক ক্লিকে বের করুন।
সাপ্লায়ার কোম্পানি পেমেন্ট ও লেজার
রড ও সিমেন্ট মিলের সাথে কত টাকার চেক দেওয়া হলো, কত টাকা বাকি এবং কত মাল ডেলিভারি পাওয়া বাকি তার পূর্ণাঙ্গ সাপ্লায়ার লেজার।
কনস্ট্রাকশন পার্টির রানিং বাকি খাতা
লাখো টাকার বাকির লেনদেন ভুল হওয়ার কোনো সুযোগ নেই। প্রতি চালান ও জমা টাকার সাথে সাথে কাস্টমারের ফোনে অফিশিয়াল SMS চলে যায়।
অফলাইন ড্রাফট ও লোডিং চালান
নেট সংযোগ বিচ্ছিন্ন থাকলেও সাইটে বা গোডাউনে মাল লোডিং চালান কাটা বন্ধ হয় না। ইন্টারনেট ফিরলে তা স্বয়ংক্রিয় ক্লাউডে সিঙ্ক হয়।
হার্ডওয়্যার দোকান সফটওয়্যার সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা
রড টনে ক্রয় করে কেজিতে বিক্রি করার হিসাব কি সফটওয়্যারে মিলবে?
হ্যাঁ, হিসাব ম্যাক্সে মাল্টি-ইউনিট কনভার্সন রয়েছে। আপনি ৫০ টন রড স্টক ইন করলে কাস্টমারের কাছে যেকোনো পরিমাণ কেজিতে মেমো কাটলে স্বয়ংক্রিয়ভাবে স্টক বিয়োগ হয়ে সঠিক লাভ হিসাব হবে।
কন্ট্রাক্টরকে ধাপে ধাপে চালান দিয়ে মাস শেষে কি এক ইনভয়েসে বিল করা যাবে?
হ্যাঁ, কনস্ট্রাকশন মোডে প্রতিটি সাইটের জন্য আলাদা ডেলিভারি চালান সংরক্ষণ করা যায় এবং কাজ শেষে সমস্ত চালান একত্রিত করে একক ফাইনাল বিল তৈরি করা যায়।
আপনার হার্ডওয়্যার ব্যবসাকে করুন গতিশীল ও নিরাপদ
কনস্ট্রাকশন মালামালের বড় লেনদেন নিয়ন্ত্রণ করুন নির্ভুল হিসাবের মাধ্যমে।